Hot Posts

6/recent/ticker-posts

কঙ্গো কারাগার থেকে পালানোর চেষ্টায় ১২৯ জন নিহত

 ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনসাসায় একটি কারাগার থেকে পালানোর চেষ্টার সময় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। খবর বিবিসি।

makala jail of dr congoকঙ্গোর ম্যাকালা কারাগার

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকোর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, রাজধানী কিনসাসার ম্যাকালা কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জাতীয় পুলিশ এবং সেনাবাহিনীকে ডাকা হয়। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি দুঃখজনক যে কেন্দ্রীয় কারাগারে প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন সম্পত্তির ক্ষতি সাধন করা হয়েছে। প্রশাসনিক ও নিবন্ধন অফিসে আগুন লাগানো হয়েছে। এই জরুরি পরিস্থিতিগুলো মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।

স্থানীয়রা জানান, সোমবার রাতের প্রথম প্রহর থেকে শুরু করে ভোর পর্যন্ত গুলির শব্দ শোনা যায়। সকালে জানা যায়, কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হয়। এতে ২৪ জন বন্দি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা কারাগারে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দা দাদি সোসো জানান, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে। সেখানে অনেকে মারা গেছে। আর কিছু মানুষ পালিয়ে গেছে। প্রথমদিকে কারা কর্তৃপক্ষ দাবি করেছিল, এ ঘটনায় মাত্র দুজন মারা গেছে। পরে তারা আরও অনেক মানুষের মৃত্যুর কথা স্বীকার করে। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং এলাকায় সবার প্রবেশ বন্ধ করে দেয়।

সাত বছর আগে একই কারাগার থেকে প্রায় চার হাজার বন্দি পালিয়ে গিয়েছিল। কঙ্গোর সবচেয়ে বড় এই কারাগারের ধারণক্ষমতা দেড় হাজার হলেও সেখানে ১৪ হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছিল। সেখানে প্রায়ই খাদ্য সংকট এবং স্বাস্থ্যবিধির অভাবে বন্দিদের মৃত্যুর খবর পাওয়া যায়। একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ম্যাকালা কারাগারে আটক থাকা বন্দিদের মাত্র ছয় শতাংশ তাদের সাজা ভোগ করছে। বাকিরা কঙ্গোর জটিল বিচার ব্যবস্থার মধ্যে আটকা পড়ে আছে।

Post a Comment

0 Comments

//]]>