Hot Posts

6/recent/ticker-posts

চমেক হাসপাতালের নিরাপত্তায় বিজিবি মোতায়েন নিউজবাংলা ডেস্ক ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩২

 






বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে চমেকে বিজিবি মোতায়েনের কথা জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের (চমেক) নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে এ তথ্য জানান।

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দেয় সারা দেশের চিকিৎসকরা।


এরই ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রামের একমাত্র বিশেষায়িত হাসপাতাল চমেক হাসপাতালের চিকিৎসকরাও কর্মবিরতিতে যান। ফলে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম।

যদিও এ কর্মসূচি স্থগিত করে ফের কাজে ফেরেন তারা। এরপর তাদের নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়।







Post a Comment

0 Comments

//]]>