Hot Posts

6/recent/ticker-posts

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সুইডেন আসলাম

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। এর আগে তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

তিনি মঙ্গলবার রাত ৯টার দিকে কারাগার থেকে বের হন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

সুইডেন আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকায়। তার নামে তেজগাঁও থানায় মামলা রয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। এর আগে তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন।

তার জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছালে কারাবিধি অনুযায়ী রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

Post a Comment

0 Comments

//]]>